বগুড়ার শেরপুরে ট্রাক ও ট্রলি মুখোমুখি সংঘর্ষ নিহত ১ আহত ২-
আব্দুল গাফ্ফার শেরপুর বগুড়া প্রতিনিধি বগুড়ার শেরপুরে ঢাকা বগুড়া মহাসড়কে ধান বোঝায় ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত ও ১ জন নিহত হয়েছে। ২৫ মে শনিবার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের হামছায়াপুর ঢাকা বয়লার গেটে এ দূর্ঘটনা ঘটে। নিহত ফজলু (৫৫) উপজেলার কুসুম্বি ইউনিয়নের উদয়কুড়ি গ্রামের মফিজ উদ্দিন এর ছেলে। এ ঘটনায় ট্রাকটি রেখে আহত ট্রাক ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়াই তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। জানা যায়, ফজলু ধান বোঝায় ট্রলি নিয়ে ঢাকা বগুড়া মহাসড়ক ধরে রাস্তার উল্টো দিক দিয়ে ঢাকা বয়লার এলাকায় পৌছালে বগুড়াগামী ট্রাক যার নং-ঢাকা মেট্রো ট-১৮-৩৬৫০ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের ড্রাইভার ও...
আব্দুল গাফ্ফার শেরপুর বগুড়া প্রতিনিধি
বগুড়ার শেরপুরে ঢাকা বগুড়া মহাসড়কে ধান বোঝায় ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত ও ১ জন নিহত হয়েছে। ২৫ মে শনিবার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের হামছায়াপুর ঢাকা বয়লার গেটে এ দূর্ঘটনা ঘটে। নিহত ফজলু (৫৫) উপজেলার কুসুম্বি ইউনিয়নের উদয়কুড়ি গ্রামের মফিজ উদ্দিন এর ছেলে। এ ঘটনায় ট্রাকটি রেখে আহত ট্রাক ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়াই তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, ফজলু ধান বোঝায় ট্রলি নিয়ে ঢাকা বগুড়া মহাসড়ক ধরে রাস্তার উল্টো দিক দিয়ে ঢাকা বয়লার এলাকায় পৌছালে বগুড়াগামী ট্রাক যার নং-ঢাকা মেট্রো ট-১৮-৩৬৫০ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হয় এবং ফজলু গুরুতর আহত হলে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার সার্জেন্ট মাসুদ রানা জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।