ঢাকাSunday , 15 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু, মাঠ থেকে লাশ উদ্ধার।

দেশ চ্যানেল
November 15, 2026 4:07 pm
Link Copied!

আব্দুল গাফফার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে মজুমদার ফুড প্রোডাক্টস্রে সীমানা প্রাচীরের পাশে থাকা বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বিপ্লব হোসেন (১৭) নামে কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (১৫নভেম্বর) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় অবস্থিত মজুমদার ফুড প্রোডাক্টস্ সংলগ্ন দক্ষিণ পাশের মাঠ থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত বিপ্লব হোসেন উপজেলার একই ইউনিয়নের চন্ডিপুর গ্রামের ফারুক আহম্মেদের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, গত শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন ছোনকা এলাকায় অবস্থিত মজুমদার ফুড প্রোডাক্টসের দক্ষিণ পাশের সীমানা প্রাচীর সংলগ্ন মাঠে বিপ্লব হোসেনের লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে থানায় সংবাদ দেওয়া হলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন। পরবর্তীতে ময়না তদন্তের জন্য লাশ বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের মা বিউটি খাতুন বাদি হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি জানান, সকালে ঘুম থেকে উঠে ছেলের ঘরে গিয়ে বিপ্লবকে দেখতে না পেয়ে চিন্তিত হয়ে পড়েন। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি তিনি। পরে লোকমুখে জানতে পারেন, মজুমদার কোম্পানির দক্ষিণ সীমানা প্রাচীর সংলগ্ন মাঠে তার ছেলের মরদেহ পড়ে রয়েছে।
জানতে চাইলে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মাঠে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় বিপ্লবের বাম হাতের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীর মাঝখানে বিদ্যুতের তারে পোড়া জখম দেখতে পান। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মজুমদার ফুড প্রোডাক্টস্ কোম্পানির সীমানা প্রাচীরে থাকা বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপ্লবের মৃত্যু হতে পারে। তবে ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় শেরপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST