মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি- বগুড়া শাজাহানপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে সিএনজি চালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। আজ শনিবার (১২ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার নয়মাইল নামক এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মজনু। তিনি শেরপুর উপজেলার সুপ্তচর এলাকার বাসিন্দা। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আল আমিন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, মজনু তার সিএনজি নিয়ে বগুড়া থেকে একাই শেরপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নয়মাইল এলাকায় রাস্তার উপরে থাকা একটি বড় পাথরের সাথে ধাক্কা লেগে তার সিএনজি উল্টে যায় এবং তিনি ছিটকে পড়ে যান। পরে পেছনে থাকা দ্রুতগামী একটি বাস তাকে...
মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি-
বগুড়া শাজাহানপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে সিএনজি চালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন।
আজ শনিবার (১২ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার নয়মাইল নামক এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মজনু। তিনি শেরপুর উপজেলার সুপ্তচর এলাকার বাসিন্দা। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আল আমিন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, মজনু তার সিএনজি নিয়ে বগুড়া থেকে একাই শেরপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নয়মাইল এলাকায় রাস্তার উপরে থাকা একটি বড় পাথরের সাথে ধাক্কা লেগে তার সিএনজি উল্টে যায় এবং তিনি ছিটকে পড়ে যান। পরে পেছনে থাকা দ্রুতগামী একটি বাস তাকে পিষ্ট করে চলে যায়। এতে ঘটনাস্থলেই মজনু মারা যান।
মরদেহ টি উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।