বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরকান্দায় ফ্রী মেডিকেল ক্যাম্প।
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন নগরকান্দা উপজেলা যুবদল। ২৮ অক্টোবর সোমবার বেলা ৩ টায় শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রী মেডিকেল ক্যাম্প এর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। নগরকান্দায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে অসহায় হতদরিদ্রের মাঝে প্রাথমিক চিকিৎসা শেষে বিনামূল্যে ঔষধ প্রধান করেন। উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক হেলালউদ্দিন হেলালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মাহবুব আলী মিয়া, আলিমুজ্জামান সেলু, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ,...
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন নগরকান্দা উপজেলা যুবদল।
২৮ অক্টোবর সোমবার বেলা ৩ টায় শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রী মেডিকেল ক্যাম্প এর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। নগরকান্দায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে অসহায় হতদরিদ্রের মাঝে প্রাথমিক চিকিৎসা শেষে বিনামূল্যে ঔষধ প্রধান করেন।
উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক হেলালউদ্দিন হেলালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মাহবুব আলী মিয়া, আলিমুজ্জামান সেলু, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, সাবেক ছাত্রনেতা রবিউল ইসলাম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদুল হাসান মিরান, পৌর বিএনপি’র প্রচার সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক খালিদ হোসেন সহ বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।