বাউফল প্রতিনিধি :হাফিজুর রহমান। পটুয়াখালীর বাউফলে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এসময় ইয়াবা বহনকারী দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে বুধবার রাতে তাদের ইয়াবাসহ আটক করেছিলো পুলিশ৷ গ্রেফতার মো. রুমান প্যাদা (৩০) উপজেলার বড় ডালিমা গ্রামের মৃত রফিজ প্যাদার ছেলে এবং গ্রেফতার মো. মঞ্জু প্যাদা (২৫) একই গ্রামের হালিম প্যাদার ছেলে৷ পুলিশ জানায়, গ্রেফতার দুজন নিয়মিত মাদক ব্যবসার সাথে জড়িত৷ পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাতে আসামীরা ইয়াবা পাচার করবেন। তথ্যের আলোকে রাতে উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়া তাদের আটক করে পুলিশ। এসময় তাদের...
বাউফল প্রতিনিধি :হাফিজুর রহমান।
পটুয়াখালীর বাউফলে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এসময় ইয়াবা বহনকারী দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে বুধবার রাতে তাদের ইয়াবাসহ আটক করেছিলো পুলিশ৷
গ্রেফতার মো. রুমান প্যাদা (৩০) উপজেলার বড় ডালিমা গ্রামের মৃত রফিজ প্যাদার ছেলে এবং গ্রেফতার মো. মঞ্জু প্যাদা (২৫) একই গ্রামের হালিম প্যাদার ছেলে৷
পুলিশ জানায়, গ্রেফতার দুজন নিয়মিত মাদক ব্যবসার সাথে জড়িত৷ পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাতে আসামীরা ইয়াবা পাচার করবেন। তথ্যের আলোকে রাতে উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়া তাদের আটক করে পুলিশ। এসময় তাদের থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এবিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ‘আসামীরা নিয়মিত মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।