বাগেরহাটের মোরেলগঞ্জে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের জাটকা ও জালসহ ১০ জেলে আটক।
হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।। বাগেরহাটের মোরেলগঞ্জে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ১৮০ মন (৭২০০ কেজি) জাটকা ইলিশ, ১২ লাক্ষ মিটার কারেন্ট জালসহ দুটি ট্রলার ও ১০ জেলেকে আটক করেছে কোষ্ট গার্ড সদস্যরা। রবিবার (১৭ নভেম্বর) ভোররাত ৪ টার দিকে ট্রলার দুটি বলেশ্বর নদীর মোহনা থেকে আটক করা হয়। রবিবার (১৭ নভেম্বর) বেলা ১২ টার দিকে তাদেরকে মোবাইিল কোর্টে তুলে অর্থদন্ড দেয়া হয়েছে। মোরেলগঞ্জ জোনের কোস্ট গার্ড কর্মকর্তা মনজুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম মোবাইিল কোর্ট পরিচালনা করে ট্রলারে থাকা বাগেরহাট ও শরখলোর ১০ জেলেকে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অর্থদন্ড...
হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।
বাগেরহাটের মোরেলগঞ্জে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ১৮০ মন (৭২০০ কেজি) জাটকা ইলিশ, ১২ লাক্ষ মিটার কারেন্ট জালসহ দুটি ট্রলার ও ১০ জেলেকে আটক করেছে কোষ্ট গার্ড সদস্যরা। রবিবার (১৭ নভেম্বর) ভোররাত ৪ টার দিকে ট্রলার দুটি বলেশ্বর নদীর মোহনা থেকে আটক করা হয়। রবিবার (১৭ নভেম্বর) বেলা ১২ টার দিকে তাদেরকে মোবাইিল কোর্টে তুলে অর্থদন্ড দেয়া হয়েছে। মোরেলগঞ্জ জোনের কোস্ট গার্ড কর্মকর্তা মনজুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম মোবাইিল কোর্ট পরিচালনা করে ট্রলারে থাকা বাগেরহাট ও শরখলোর ১০ জেলেকে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অর্থদন্ড দেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমারের উপস্থিত ছিলেন।
মোরেলগঞ্জ জোনের কোস্ট গার্ড কর্মকর্তা মনজুর হোসেন জানান, একই সাথে ট্রলারে থাকা ৪ কোটি ৪৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১২ লক্ষ মিটার কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বস ও ৭ হাজার ২০০ কেজি জাটকা ইলিশ স্থানীয় এতিমখানা ও অসচ্ছল লোকদের মাঝে বিলিয়ে দেয়া হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।