ঢাকাWednesday , 22 April 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুতের লোডশেডিং আর গরমে চরম বিঘ্নতায় ভুগছে পরীক্ষার্থীরা।

দেশ চ্যানেল
April 22, 2026 4:44 pm
Link Copied!

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:

বিদ্যুতের লোডশেডিং আর গরমের কারণে চরম বিঘ্ন ঘটছে পরীক্ষার্থীদের, আবহাওয়াবিদদের তথ্য মতে সর্বকালের রেকর্ড ভেঙে সর্বোচ্চ গরম খুলনায় তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী।

এবারও খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলায় ৪২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড হয়েছে।

উত্তপ্ত রোদের তাপে পুড়ছে খুলনার জনপদ রাস্তার পিচ গলে যাচ্ছে, মাঠ ঘাট ফেটে চৌচির কোথাও এক বিন্দু পানি নাই গত কয়েকদিনের তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন।

তার মধ্যে গতকাল থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের পরীক্ষা আর এই পরীক্ষা চলাকালীন সময়ের মধ্যে যদি বারবার লোডশেডিং আর গরমের অতিষ্ঠতায় গ্রাস করে জনজীবন বিপর্যস্ত হয় তাহলে পরীক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হবে বিঘ্ন ঘটবে তাদের পড়ালেখার ক্ষেত্রে।

পাশাপাশি একই সাথে বেশি সমস্যা খেটে খাওয়া কৃষক, দিনমজুর, দোকানদার, ঠেলা-ভ্যান-রিকশা চালকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, সাথে প্রাণী কূলও অস্থির হয়ে পড়ছে।

এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না।

খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ বলেন, আজ বুধবার বেলা ৩টায় চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৮ ডিগ্রি ও খুলনায় ৪০ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া যশোরে ৪০ দশমিক একর ডিগ্রি, সাতক্ষীরায় ৩৯ দশমিক ৫ ডিগ্রি ও মোংলায় ৩৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে, তীব্র তাপপ্রবাহে শ্রমিক, দিনমজুর, রিকশা-ভ্যানচালকরা অস্থির হয়ে পড়েছেন। নগরীর খালিশপুর বঙ্গবাসী স্কুল মোড় এলাকার ফার্নিচার ব্যবসায়ী শাকিল আহমেদ বলেন, অসহ্য গরম। এই গরমে কাজ করতে কষ্ট হচ্ছে। গরমের কারণে ক্রেতাও কম। প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছে না। প্রচন্ড গরমে নাজেহাল হতে হচ্ছে স্কুল-মাদ্রাসা, কলেজগামী শিক্ষার্থীদেরও। মাদরাসা শিক্ষার্থী তাসনিম বলেন, বাহিরে প্রচন্ড রোদ। রোদের তাপে হাটা মুশকিল। ছাতা নিয়ে চলাচল করতে হচ্ছে। শিববাড়ি মোড়ে থাকা রিকসা চালক শরিফুল ইসলাম বলেন, গরমে যাত্রী কম। ছাতাবিহীন রিকসা চালাতে খুব কষ্ট হচ্ছে। এক টিপ মেরে গাছ বা বিল্ডিংয়ে নিচে ছায়ায় বিশ্রাম নিতে হচ্ছে। খুলনার গগন বাবু রোডের বাসিন্দা খাদিজা আলম বলেন, গরম এলেই জীবনটা একটু বেশি চ্যালেঞ্জিং হয়ে ওঠে। একদিকে গ্রীষ্মের শুরু হতে না হতেই বৈশাখের তাপদাহ, অন্যদিকে লোডশেডিং এর কারণে জনজীবন বিপর্যস্ত। আবার কয়েকদিন ধরে চলছে গরমের হিট ওয়েব ।সকাল থেকে রাত পর্যন্ত শুরু গরম ঘাম আর রোদের তেজ। মনে হয় সূর্য আমাদের ওপর প্রতিশোধ নিচ্ছে। মানুষ এখন বৃষ্টির জন্য অপেক্ষা করছে। খুব বেশি দরকার না পড়লে মানুষ এখন বের হচ্ছে না, কর্ম দিবসে ও রাস্তাঘাট অনেকটা ফাঁকা।

তিনি বলেন, খাল, বিল ,নদী ,নালার পানি ও তীব্র গরম। এই গরমে প্রাণীজগতের পশু-পাখিদের কষ্টের সীমা নেই। বৈশাখের শুরু হতে না হতেই তীব্র গরমে হাঁসফাঁস করছে মানুষ সহ অবলা জীবজন্তু। খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, খুলনা অঞ্চলে সোমবার থেকে তাপমাত্রা কমতে পারে এবং আকাশ মেঘাচ্ছন্ন হয়ে মাঝে মধ্যে হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST