ঢাকাTuesday , 14 April 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাগুরা রিপোর্টার্স ইউনিটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা।

দেশ চ্যানেল
April 14, 2026 11:35 am
Link Copied!

রাজু আহমাদ , জেলা প্রতিনিধি মাগুরা।

মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও বর্ণনাট্যের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণিল শুভযাত্রা বের হয়, যা শহরজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক নোমানী ময়দানে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসাইনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শোভাযাত্রায় অংশ নেয় জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, নাট্য ও সাংবাদিক সংগঠন। এর মধ্যে মাগুরা রিপোর্টার্স ইউনিটি ছিল অন্যতম আকর্ষণ। পাশাপাশি মাগুরা টাউন হল ক্লাব, মাগুরা প্রেসক্লাব, সুর সপ্তক ও জেলা জাসাসসহ নানা সংগঠন বর্ণিল সাজে অংশ নিয়ে শোভাযাত্রাকে প্রাণবন্ত করে তোলে।

শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ,আবাল-বৃদ্ধ-বনিতা,এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। গ্রামীণ ঐতিহ্য, লোকসংস্কৃতি ও বাঙালিয়ানার ছোঁয়ায় পুরো শহরজুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।

পরে নোমানী ময়দানে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণনাট্য। স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও নাট্য পরিবেশনার মাধ্যমে নববর্ষের আনন্দকে আরও বর্ণিল করে তোলেন, রেলী শেষে মাগুরা রিপোর্টার্স ইউনিটির এইচ, এন কামরুল ইসলাম মাগুরাবাসীকে বাসীর বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই।

নববর্ষকে ঘিরে এমন আয়োজনে মাগুরা রিপোর্টার্স ইউনিটির সক্রিয় অংশগ্রহণসহ সার্বিক উদ্দীপনা মাগুরাবাসীর মধ্যে নতুন আনন্দ ও প্রত্যাশার সঞ্চার করেছে বলে মনে করছেন সচেতন মহল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST