মোঃ সোহাগ আলী শার্শা-বেনাপোল সংবাদদাতা।। যশোরের বেনাপোলে একটি ওয়ান শুটারগান পিস্তল'সহ আব্দুল্লাহ খান ওরফে মানিক (২১) নামে এক যুবককে আটক করেছে যশোর র্যাব- ৬ এর সদস্যরা। বৃহস্পতিবার (১৭ আগষ্ট) দিবাগত রাত এগারোটার সময় তাকে আটক করা হয়। আটক আব্দুল্লাহ খান ওরফে মানিক বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া টার্মিনাল পাড়া এলাকার আব্দুর রউবের ছেলে। র্যাব জানায়, আটক আব্দুল্লাহ খান মানিক দীর্ঘদিন ধরে গোপনে অবৈধ অস্ত্র ব্যবহার করে এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি ও ছিনতাই'সহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছিলো। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে বেনাপোল বলফিল্ড এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে হাতেনাতে আটক করা হয়। যশোর র্যাব-৬ এর...
মোঃ সোহাগ আলী শার্শা-বেনাপোল সংবাদদাতা।।
যশোরের বেনাপোলে একটি ওয়ান শুটারগান পিস্তল’সহ আব্দুল্লাহ খান ওরফে মানিক (২১) নামে এক যুবককে আটক করেছে যশোর র্যাব- ৬ এর সদস্যরা। বৃহস্পতিবার (১৭ আগষ্ট) দিবাগত রাত এগারোটার সময় তাকে আটক করা হয়।
আটক আব্দুল্লাহ খান ওরফে মানিক বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া টার্মিনাল পাড়া এলাকার আব্দুর রউবের ছেলে।
র্যাব জানায়, আটক আব্দুল্লাহ খান মানিক দীর্ঘদিন ধরে গোপনে অবৈধ অস্ত্র ব্যবহার করে এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি ও ছিনতাই’সহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছিলো। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে বেনাপোল বলফিল্ড এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
যশোর র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।