বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে মাদারগঞ্জে দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর অপসংস্কৃতির বিরুদ্ধে ইসলামি সংস্কৃতির বিকল্প নেই এই স্লোগানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে জামালপুরের মাদারগঞ্জে দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ মাগরিব বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মাদারগঞ্জ ইসলামিক সাংস্কৃতিক জোটের উদ্যোগে পবিত্র কোরআন তেলোওয়াত এর মধ্য দিয়ে দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসানুজ্জামান তালুকদার হীরা, আয়োজক কমিটির আহবায়ক মাহবুব আলম খুরশেদ। জামালপুর পুস্পকানন ইসলামিক সাংস্কৃতিক ফোরামের শিল্পীবৃন্দ ও মাদারগঞ্জ সঞ্চরন সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর শিল্পিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ইসলামিক সাংস্কৃতিক ফোরামের পরিচালক ইমরান হোসাইন। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া করা...
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর
অপসংস্কৃতির বিরুদ্ধে ইসলামি সংস্কৃতির বিকল্প নেই এই স্লোগানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে জামালপুরের মাদারগঞ্জে দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ মাগরিব বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মাদারগঞ্জ ইসলামিক সাংস্কৃতিক জোটের উদ্যোগে পবিত্র কোরআন তেলোওয়াত এর মধ্য দিয়ে দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসানুজ্জামান তালুকদার হীরা, আয়োজক কমিটির আহবায়ক মাহবুব আলম খুরশেদ। জামালপুর পুস্পকানন ইসলামিক সাংস্কৃতিক ফোরামের শিল্পীবৃন্দ ও মাদারগঞ্জ সঞ্চরন সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর শিল্পিবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ইসলামিক সাংস্কৃতিক ফোরামের পরিচালক ইমরান হোসাইন।
পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া করা হয়।
এ সময় মাদারগঞ্জ উপজেলা জামায়াত ইসলামের নেতৃবৃন্দ সহ ইসলামিক সংগঠন সহ সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।