রাসেল কবির মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা ১নং আন্দারমানিক ইউনিয়নে ৩ নং ওয়ার্ডের আন্দারমানিক গ্রামে ২১ শে জুন রবিবার দিন জোহরের নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে যায় রহিম মিয়ার ছেলে নজরুল ইসলাম (৪২) নজরুল ইসলামের আপন বড় ভাই হারুন মিয়া ৫১) মসজিদে ঢুকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করেছে বলে স্থানীয়ভাবে জানা গেছে । ওই মসজিদের মুসল্লী গণেরা জানায় আমরা ইমামের পিছনে নামাজ আদায় করতেছি ২ রাকাত নামাজ পড়ে ইমাম সিজদাহে চলে গেছে ইতিমধ্যে চিৎকার শুরু করছে এক মুসল্লী পিছনে তাকিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় মসজিদের ভিতরে লুটেপরে তাৎক্ষণিক পার্শ্ববর্তী মুলাদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার দ্রুত চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজে নেওয়ার কথা বললে পথেই মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত পরিবার জানায় দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসলো একাধিকবার হুমকি ধামকী সহ হত্যার পরিকল্পনা চালায় । সংবাদ থেকে কাজিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রতিবেদন করেন ময়না তদন্ত করার জন্য। এ বিষয়ে কাজিরহাট থানা অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমানের সাথে আলাপ করলে তিনি জানায় সংবাদ পাওয়ার পরেই দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।

