মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি "অধিকার,সমতা,ক্ষমতায়ন,নারী ও কন্যার উন্নয়ন" এ প্রতিপাদ্যে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহাদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সংবাদকর্মী আল্পনা আক্তার, প্রশিক্ষণার্থী প্রিংকি আক্তার প্রমূখ। এ সময় গুনারীতলা ইউনিয়ন পরিষদের প্রশাসক নূর ইসলাম ও বিআরডিবি কর্মকর্তা রহুল আমিনসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,সাংবাদিকবৃন্দ, মহিলা অধিদপ্তরের...
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি
“অধিকার,সমতা,ক্ষমতায়ন,নারী ও কন্যার উন্নয়ন” এ প্রতিপাদ্যে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহাদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সংবাদকর্মী আল্পনা আক্তার, প্রশিক্ষণার্থী প্রিংকি আক্তার প্রমূখ। এ সময় গুনারীতলা ইউনিয়ন পরিষদের প্রশাসক নূর ইসলাম ও বিআরডিবি কর্মকর্তা রহুল আমিনসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,সাংবাদিকবৃন্দ, মহিলা অধিদপ্তরের কর্মচারী ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।