মোঃকামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর বিট পুলিশিং বাড়ি বাড়ি-নিরাপদ সমাজ গড়ি" এ স্লোগানে জামালপুরের মাদারগঞ্জে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় তেঘরিয়া বাজার মির্জা আজম সাংস্কৃতিক কেন্দ্রে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, সিনিয়র সহঃ পুলিশ সুপার স্বজল কুমার সরকার, ১ নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম সরদার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মঞ্জুরুল করিম। সভাপতিত্ব করেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাহবুবুল হক, সঞ্চালনায় চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম। উল্লেখ্য...
মোঃকামাল উদ্দিন
মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর
বিট পুলিশিং বাড়ি বাড়ি-নিরাপদ সমাজ গড়ি” এ স্লোগানে জামালপুরের মাদারগঞ্জে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় তেঘরিয়া বাজার মির্জা আজম সাংস্কৃতিক কেন্দ্রে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, সিনিয়র সহঃ পুলিশ সুপার স্বজল কুমার সরকার, ১ নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম সরদার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মঞ্জুরুল করিম। সভাপতিত্ব করেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাহবুবুল হক, সঞ্চালনায় চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম। উল্লেখ্য যে,মাদক,জুয়া,ইভটিজিং,নারী নির্যাতন,বাল্যবিবাহ,অশ্লিলতা,সন্ত্রাস এবং জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জনসচেতনতামুলক এ বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।