ঢাকাTuesday , 19 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে ভূমিসেবা মেলা-২০২৬ শুভ উদ্বোধন অনুষ্ঠিত।

Link Copied!

মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি

জনবান্ধব অটোমেডেট ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এ প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জে ভূমিসেবা মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা ভূমি অফিস আয়োজিত অফিস চত্বরে ভিডিও প্রদর্শনী শেষে ফিতা কেটে ভুমিসেবা মেলা-২০২৬ শুভ উদ্বোধন করা হয়।   উপজেলা চত্বরে বর্ণাঢ্য র‍্যালী শেষে পরিষদ সভাকক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।  প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী।  সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি রাসেল দিও।  বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান, মাদারগঞ্জ পৌর বিএনপি সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, বালিজুড়ী আর.এ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা জাহান, বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল বারী, মাদারগঞ্জ প্রেসক্লাবের সদস্য বজলুর রহমান খান,  ইউনিয়ন ভূমি সেবা কর্মকর্তা শহিদুল্লাহ, সেবাগ্রহিতা আব্দুস সবুর চাকলাদার ও মেছবাহুর রহমান সোনা সরকার প্রমূখ।  অনুষ্ঠান সঞ্চালনায় জোড়খালী ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা সাদিকুর রহমান।

এ সময় মাদারগঞ্জ পৌর বিএনপি সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল,  মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক জুলফিকার আলি বাবলু, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ সহ ভূমি অফিসের কর্মচারীবৃন্দ, সেবাগ্রাহকবৃন্দ,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা চলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST