ঢাকাThursday , 30 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন – এমপি খোকন তালুকদার।

দেশ চ্যানেল
July 30, 2026 12:19 pm
Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ
মাদারীপুর প্রতিনিধিাঃ

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি অসহায় পরিবারের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। বৃহস্পতিবার সকালে এমপির প্রতিনিধিদল ডাসারের তিন প্রতিবন্ধী বোন ও কালকিনিতে বাদাম বিক্রি করে লেখাপড়া খরচ চালানো এই দুটি পরিবারের মাঝে নগদ অর্থ,বস্ত্র ও খাদ্য সামগ্রী প্রদান করেন।
এদিকে আর্থিক সহায়তায় পেয়ে উপকাভোগী পরিবার ও সাধারণ জনগণ এমপি খোকন তালুকদারকে ধন্যবাদ জানিয়েছেন।

জানাগেছে,মাদারীপুরের ডাসারের পূর্ব দর্শনা এলাকার বাবা-মা হারা তিন প্রতিবন্ধী বোন উম্মি বেগম (৬২), আকিতন (৫৫) ও নুননাহার (৩৯)। মানবেতর জীবন যাপন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর স্থানীয় এমপি আনিসুর রহমান খোকন তালুকদারের নজরে আসলে তার পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক সহযোগিতা করা হয়। এবং কালকিনি পৌরসভার ৯নং ওয়ার্ড মিনাজদী এলাকার অষ্টম শ্রেণির ছাত্র রবিউল শেখের বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর পরেই সংসারের হাল ধরতে ও নিজের শিক্ষার স্বপ্ন পূরণে রাজপথে বাদাম বিক্রি করে অভাবের সংসারে সংগ্রাম করেও লেখাপড়া চালিয়ে যাচ্ছে রবিউল শেখ। এমন খবর শুনে এমপি সেই ছাত্র রবিউলের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন বলে জানান এমপির প্রতিনিধি নেতৃবৃন্দরা।

এমপির প্রতিনিধি নুরুজ্জামান তালুকদার বলেন, আজকে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদারের নিদর্শনায় ডাসারে একটি প্রতিবন্ধী পরিবার ও কালকিনিতে বাদাম বিক্রি করে লেখাপড়ার খরচ চালানো এই দুটি পরিবারের মাঝে নগদ অর্থ, বস্ত্র ও খাদ্য সামগ্রী প্রদান করলাম। তবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন,মাদারীপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান তালুকদার,সমাজসেবক ইরান তালুকদার,ডাসার উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সাবেক ছাত্র নেতা আতিকুর রহমান আজাদ, কালকিনি উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল হাসান,ডাসার উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান,ডাসার উপজেলাb যুবদল নেতা রেদোয়ান হাসান রুবেল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST