মেহেন্দিগঞ্জের ইলিশা নদীতে মালবাহী বলগেটে ডাকাতি, নগদ অর্থ মালামাল লুট।
মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ বরিশাল, প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ইলিশা নদীতে মালবাহী বলগেটে ডাকাতির খবর পাওয়া গেছে। স্থানীয় সুত্রে জানা যায়,মেহেন্দিগঞ্জ উপজেলার ১০নং আলিমাবাদ থেকে ছেড়ে যাওয়া একটি বলগেট চর মিঠুয়া পাতার হাট স্টিমারঘাট পৌঁছানোর আগে আজ (৪ সেপ্টেম্বর) বুধবার সকাল আনুমানিক ৫ ঘটিকার সময় একদল জলদস্যু ডাকাত তাদের বলগেটে উঠে এক লাখ পঞ্চাশ হাজার টাকা মোবাইল অন্যান্য আসবাবপত্র নিয়ে যায়। এসময় দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দল হামলা চালায়। ডাকাতদের হামলায় সাবেক ১৪নং শ্রীপুর ইউনিয়ন বাসিন্দা বর্তমান ১০নং আলিমাবাদ ইউনিয়ন বাসিন্দা খোকন রাড়ী ও তার ছোট ভাই চান মিয়া রাড়ি গুরুতর আহত হয়। আহতদের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি...
মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ বরিশাল, প্রতিনিধি।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ইলিশা নদীতে মালবাহী বলগেটে ডাকাতির খবর পাওয়া গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়,মেহেন্দিগঞ্জ উপজেলার ১০নং আলিমাবাদ থেকে ছেড়ে যাওয়া একটি বলগেট চর মিঠুয়া পাতার হাট স্টিমারঘাট পৌঁছানোর আগে আজ (৪ সেপ্টেম্বর) বুধবার সকাল আনুমানিক ৫ ঘটিকার সময় একদল জলদস্যু ডাকাত তাদের বলগেটে উঠে এক লাখ পঞ্চাশ হাজার টাকা মোবাইল অন্যান্য আসবাবপত্র নিয়ে যায়। এসময় দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দল হামলা চালায়।
ডাকাতদের হামলায় সাবেক ১৪নং শ্রীপুর ইউনিয়ন বাসিন্দা বর্তমান ১০নং আলিমাবাদ ইউনিয়ন বাসিন্দা খোকন রাড়ী ও তার ছোট ভাই চান মিয়া রাড়ি গুরুতর আহত হয়। আহতদের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।