মেহেন্দিগঞ্জের চরএককরিয়া ইউনিয়নে এক রাতে ৩ টি গরু চুরি।
মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কোলচর গ্রামে এক রাতে ৩ টি চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার। বৃহস্পতিবার (২৪আগষ্ট) গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, চুরি হওয়া ৩টি গরুর মালিক কোলচর গ্রামের বাসিন্দা মোঃ সিকিম আলী বেপারীর ছেলে, মোঃ ইয়াছিন বেপারীর। এদিকে গরুর মালিক মোঃ ইয়াছিন বেপারী জানান, প্রতিদিনের মতো গরুগুলো গোয়াল ঘরে বেঁধে রাখি। সকালে ঘুম থেকে উঠে দেখি গোয়ালঘরে গরু নেই। অনেক খোঁজাখুজির পর না পেয়ে স্থানীয় চেয়ারম্যান, মেম্বারকে অবহিত করি। অপরদিকে এলাকাবাসী জানান,...
মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কোলচর গ্রামে এক রাতে ৩ টি চুরির ঘটনা ঘটেছে।
চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
বৃহস্পতিবার (২৪আগষ্ট) গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, চুরি হওয়া ৩টি গরুর মালিক কোলচর গ্রামের বাসিন্দা মোঃ সিকিম আলী বেপারীর ছেলে, মোঃ ইয়াছিন বেপারীর।
এদিকে গরুর মালিক মোঃ ইয়াছিন বেপারী জানান, প্রতিদিনের মতো গরুগুলো গোয়াল ঘরে বেঁধে রাখি। সকালে ঘুম থেকে উঠে দেখি গোয়ালঘরে গরু নেই। অনেক খোঁজাখুজির পর না পেয়ে স্থানীয় চেয়ারম্যান, মেম্বারকে অবহিত করি।
অপরদিকে এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে মেহেন্দিগঞ্জের বিভিন্ন এলাকায় গরু চুরির উপদ্রব বেড়ে চলেছে।চোরেরা গোয়াল ঘরের তালা ভেঙ্গে গরু চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।