মেহেন্দিগঞ্জে কৃষকলীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ,বরিশাল, প্রতিনিধি। আনন্দঘন পরিবেশে বরিশালের মেহেন্দিগঞ্জে কৃষকলীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল (১৯ এপ্রিল) শুক্রবার মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষকলীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি শংকর চন্দ দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন খান ও সাধারণ সম্পাদক সাহাব আহম্মেদ। এসময় বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এইচ এম নোমান। এসময় আরো উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও...
মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ,বরিশাল, প্রতিনিধি।
আনন্দঘন পরিবেশে বরিশালের মেহেন্দিগঞ্জে কৃষকলীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
গতকাল (১৯ এপ্রিল) শুক্রবার মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষকলীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি শংকর চন্দ দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন খান ও সাধারণ সম্পাদক সাহাব আহম্মেদ। এসময় বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এইচ এম নোমান।
এসময় আরো উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ পৌর কৃষক লীগের নেতৃবৃন্দ।
আলোচনা সভাশেষে বঙ্গবন্ধু ও তার পরিবারসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকল নেতাকর্মী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।