মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধিঃ মোল্লাহাটে সোমবার (৯ অক্টোবর) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্তানুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আঃ সালাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুক্তা মন্ডল। স্বাগত বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান। আরো উপস্থিত...
মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধিঃ
মোল্লাহাটে সোমবার (৯ অক্টোবর) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্তানুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আঃ সালাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুক্তা মন্ডল। স্বাগত বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান। আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ এল জাকির হোসেন, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, বিন্দু প্রসাদ, ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী, শেখ রেজাউল কবির,শেখ রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক/শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।