ঢাকাWednesday , 6 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

রামপালে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন 

দেশ চ্যানেল
March 6, 2024 6:57 am
Link Copied!

হারুন শেখ রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ||

রামপালে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ মার্চ) সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন বাগেরহাট-৩ আসনের হাবিবুন নাহার এমপি। ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের অর্থায়নে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রামপালের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। এর পূর্বে

রামপাল কৃষি অফিসের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।

 

উপজেলার সবুজ চত্বরের মঞ্চে

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন হাবিবুন নাহার এমপি, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়ালিউল ইসলাম, ওসি সোমেন দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, অধ্যক্ষ মজনুর রহমান, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহ সভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST