রৌমারী( কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারীতে মুন্নি আক্তার (৩০) নামের এক যুবতী নারীকে ১৩ কেজি গাঁজাসহ আটক করেছে রৌমারী থানা পুলিশ। গতকাল( সোমবার) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলার সিএনজি স্টেশন থেকে তাকে আটক করা হয়। আটক নারী পল্লীবি থানার চান্দারটেকের বস্তির শাহজাদা হোসেন এর কন্যা বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে আটক নারী ব্যাগে করে ১৩ কেজি গাঁজা নিয়ে ব্রহ্মপুত্র নদ পাড় হয়ে রৌমারী থেকে সিএনজিযোগে টাঙ্গাইল জেলার উদ্যেশে রওনা হয়ে ছিল । এমন সময় সিএনজি স্টেশন থেকে গোপনে থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে সিএনজিতে তল্লাসি করে ১৩ কেজি গাঁজাসহ যুবতী নারী...
রৌমারী( কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে মুন্নি আক্তার (৩০) নামের এক যুবতী নারীকে ১৩ কেজি গাঁজাসহ আটক করেছে রৌমারী থানা পুলিশ। গতকাল( সোমবার) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলার সিএনজি স্টেশন থেকে তাকে আটক করা হয়। আটক নারী পল্লীবি থানার চান্দারটেকের বস্তির শাহজাদা হোসেন এর কন্যা বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে আটক নারী ব্যাগে করে ১৩ কেজি গাঁজা নিয়ে ব্রহ্মপুত্র নদ পাড় হয়ে রৌমারী থেকে সিএনজিযোগে টাঙ্গাইল জেলার উদ্যেশে রওনা হয়ে ছিল । এমন সময় সিএনজি স্টেশন থেকে গোপনে থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে সিএনজিতে তল্লাসি করে ১৩ কেজি গাঁজাসহ যুবতী নারী কে আটক করা হয়। এ বিষয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর হোসেন বলেন, ১৩ কেজি গাঁজাসহ মুন্নী আকতার নামের যুবতী নারীকে আটক করা হয়েছে। আটক যুবতীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।