লাখাইয়ে ৩০ পিস ইয়াবা সহ ১ মাদক কারবারি কে গ্রেফতার করেছে পুলিশ।
লাখাই উপজেলা প্রতিনিধি লাখাই থানা পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবা সহ শাহআলম (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলেন ৫নং করাব ইউনিয়নের সিংহগ্রামের কাছম আলীর ছেলে। সূত্রে জানা যায় লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলীর দিকনির্দেশনায় ও এসআই শৈলেশ চন্দ্র দাস, পিএস আই আয়াত উল্যাহ, এ এস আই আনোয়ারুল হক সহ সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তা গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার বিকালে আসামীর বাড়ীতে অভিযান চালিয়ে আসামীর হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা সহ আসামী কে গ্রেফতার করা হয়। লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেফতারকৃত ...
লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাই থানা পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবা সহ শাহআলম (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলেন ৫নং করাব ইউনিয়নের সিংহগ্রামের কাছম আলীর ছেলে।
সূত্রে জানা যায় লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলীর দিকনির্দেশনায় ও এসআই শৈলেশ চন্দ্র দাস, পিএস আই আয়াত উল্যাহ, এ এস আই আনোয়ারুল হক সহ সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তা গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার বিকালে আসামীর বাড়ীতে অভিযান চালিয়ে আসামীর হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা সহ আসামী কে গ্রেফতার করা হয়।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী কে গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ জেলার সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।