ঢাকাSunday , 25 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আজম মৃধার নির্বাচনী প্রচারণা শুরু ও লিফলেট বিতরণ।

দেশ চ্যানেল
October 25, 2026 12:51 pm
Link Copied!

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলার ৯ নং মল্লিকপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আজম মৃধার নির্বাচনী প্রচারণা শুরু ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দুই শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে এ নির্বাচনী প্রচারণা শুরু করে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করা হয়।

মো: আজম মৃধা লোহাগড়া উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক। তিনি উপজেলার পারমল্লিকপুর গ্রামের মো: মকবুল হোসেন মৃধার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত।

এ সময় নির্বাচনী প্রচারণায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লোহাগড়া পৌর বিএনপির সদস্য আব্দুল্লাহ সরদার, ৪ নং মল্লিকপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মোল্যা মোহাব্বত হোসেন বিএনপি নেতা আবুল হক, খুলনা বিভাগীয় তারেক জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক মো: ইমরুল হাসান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো: মাহাবুবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম মৃধা, ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো: আজাহার আলী, মল্লিকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমান মিজু, উপজেলা ছাত্রদল নেতা সাজ্জাদ সিকদার, লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের সভাপতি মো: আনিচুর সিকদার, ছাত্রদল নেতা মো: ইব্রাহিম মোল্যাসহ প্রমুখ।

প্রচারণাকালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST