ঢাকাTuesday , 23 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় দুদকের বিতর্ক: যুক্তির লড়াইয়ে সেরা এলএসজেএন বিদ্যালয়।

দেশ চ্যানেল
June 23, 2026 9:52 am
Link Copied!

নড়াইল জেলা প্রতিনিধি:

“দুর্নীতি একটি জাতির মেরুদণ্ড ভেঙে দেয়। একে প্রতিরোধ করতে হলে ঘর থেকেই নৈতিকতার চর্চা শুরু করতে হবে”— এমন প্রত্যয়ে নড়াইলের লোহাগড়ায় অনুষ্ঠিত হলো দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা। দুর্নীতি দমন কমিশনের আয়োজনে উপজেলা পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মংগলবার ২৩ জুন সকালে উপজেলার হলরুমে শুরু হয়।

প্রতিযোগিতায় অংশ নেয় ইতনা মাধ্যমিক বিদ্যালয়, মল্লিকপুর ইউনিয়ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়, দিঘলিয়া মাধ্যামিক বিদ্যালয়, এলএসজেএন ইনস্টিটিউশন। যুক্তি-তর্ক শেষে চ্যাম্পিয়ন হয় এলএসজেএন ইনস্টিটিউশন রানার্স আপ হয় দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর ও সিকাগো বিশ্ববিদ্যালয়ের কান্ট্রি ডিরেক্টর ড. সৈয়দ এমদাদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন দুদকের সহকারী পরিচালক মোঃ আলামীন। বিশেষ অতিথি ছিলেন ইউএনও শাম্মী কায়সার, সাবেক প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম ও অধ্যক্ষ সৈয়দ জিহাদ আলী প্রমুখ।

প্রধান অতিথি মোঃ আলামীন বলেন, “দুর্নীতি শুধু টাকা আত্মসাৎ নয়— সময়ের অপচয়, দায়িত্বে অবহেলাও দুর্নীতি। আজকের শিক্ষার্থীরা সচেতন হলে আগামীতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।”

সভাপতি ড. সৈয়দ এমদাদুল হক বলেন, “দুর্নীতি দমন আইনে নয়, বিবেকে করতে হবে। বিবেক জাগ্রত হলে সমাজ বদলাবে।”

বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৪ টি বিদ্যালয় অংশ গ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST