নড়াইল জেলা প্রতিনিধি:
“দুর্নীতি একটি জাতির মেরুদণ্ড ভেঙে দেয়। একে প্রতিরোধ করতে হলে ঘর থেকেই নৈতিকতার চর্চা শুরু করতে হবে”— এমন প্রত্যয়ে নড়াইলের লোহাগড়ায় অনুষ্ঠিত হলো দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা। দুর্নীতি দমন কমিশনের আয়োজনে উপজেলা পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মংগলবার ২৩ জুন সকালে উপজেলার হলরুমে শুরু হয়।
প্রতিযোগিতায় অংশ নেয় ইতনা মাধ্যমিক বিদ্যালয়, মল্লিকপুর ইউনিয়ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়, দিঘলিয়া মাধ্যামিক বিদ্যালয়, এলএসজেএন ইনস্টিটিউশন। যুক্তি-তর্ক শেষে চ্যাম্পিয়ন হয় এলএসজেএন ইনস্টিটিউশন রানার্স আপ হয় দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর ও সিকাগো বিশ্ববিদ্যালয়ের কান্ট্রি ডিরেক্টর ড. সৈয়দ এমদাদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের সহকারী পরিচালক মোঃ আলামীন। বিশেষ অতিথি ছিলেন ইউএনও শাম্মী কায়সার, সাবেক প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম ও অধ্যক্ষ সৈয়দ জিহাদ আলী প্রমুখ।
প্রধান অতিথি মোঃ আলামীন বলেন, “দুর্নীতি শুধু টাকা আত্মসাৎ নয়— সময়ের অপচয়, দায়িত্বে অবহেলাও দুর্নীতি। আজকের শিক্ষার্থীরা সচেতন হলে আগামীতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।”
সভাপতি ড. সৈয়দ এমদাদুল হক বলেন, “দুর্নীতি দমন আইনে নয়, বিবেকে করতে হবে। বিবেক জাগ্রত হলে সমাজ বদলাবে।”
বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৪ টি বিদ্যালয় অংশ গ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

