ঢাকাThursday , 10 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় দুই দিনের ব্যবধানে আবারও স্বেচ্ছাসেবক দলের নেতা খুন, আটক ৩-

দেশ চ্যানেল
September 10, 2026 4:46 pm
Link Copied!

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়ায় দুই দিনের ব্যবধানে আবারও স্বেচ্ছাসেবক দলের নেতা ইসলাম শেখ (৫০)’ কে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ৩ টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের কবরস্থান একালায় এ হত্যার ঘটনা ঘটে।

নিহত ইসলাম শেখ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত বজলু শেখের ছেলে। তিনি শালনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক কমিটির সদস্য ছিলেন। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও নাশকতা মামলার আসামি মো: টিপু সুলতান ও স্থানীয় কামরুল ইসলামের সাথে স্থানীয় শালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মফিজার শেখ ও নিহত (সাবেক) স্বেচ্ছাসেবক দল নেতা ইসলাম শেখের মধ্যে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও বিরাজমান রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে আজকের এই হত্যার ঘটনা ঘটেছে।

জানা গেছে, নিহত ইসলাম শেখ উপজেলার লাহুড়িয়া – কালিগঞ্জ বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে রঘুনাথপুর কবরস্থানের পাশে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের দলীয় মাতব্বর টিপু সুলতান (নাসকতা মামলার আসামি) সহ ২০/২৫ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র রামদা, ছ্যানদা দিয়ে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। আহত অবস্থায় তাকে স্থানীয়রা তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ হত্যার ঘটনায় পরিবার ও এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রহমান হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুইজকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার ঘটনায় জড়িততের আটকের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST