লোহাগড়া প্রতিনিধি নড়াইল নড়াইলে ২১শে আগষ্ট গ্রেনেট হামলা দিবস উপলক্ষে লোহাগড়া উপজেলা যুবলীগ,সহ অন্যান্য অংগ সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২১আগস্ট) বিকালে নিষিদ্ধ সংগঠন যুবলীগ,সেচ্ছাসেবকলীগ ও শ্রমীকলীগের নেতাকর্মীরা লোহাগড়ার রেল স্টেশন রোড়ের চাচই কেয়ার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। স্লোগানের মধ্যে ছিল-‘জয় বাংলা,জয় বঙ্গবন্ধু’,‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি ইত্যাদি। বিক্ষোভ মিছিলে রয়েছে লোহাগড়া উপজেলা যুবলীগের আহবায়ক শেখ সদর উদ্দিন শামীম, লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রোমান রায়হান, লোহাগড়া শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ওহিদ কাজীসহ দলীয় নেতাকর্মীরা। এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর...
লোহাগড়া প্রতিনিধি নড়াইল
নড়াইলে ২১শে আগষ্ট গ্রেনেট হামলা দিবস উপলক্ষে লোহাগড়া উপজেলা যুবলীগ,সহ অন্যান্য অংগ সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২১আগস্ট) বিকালে নিষিদ্ধ সংগঠন যুবলীগ,সেচ্ছাসেবকলীগ ও শ্রমীকলীগের নেতাকর্মীরা লোহাগড়ার রেল স্টেশন রোড়ের চাচই কেয়ার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে।
এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। স্লোগানের মধ্যে ছিল-‘জয় বাংলা,জয় বঙ্গবন্ধু’,‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি ইত্যাদি। বিক্ষোভ মিছিলে রয়েছে লোহাগড়া উপজেলা যুবলীগের আহবায়ক শেখ সদর উদ্দিন শামীম, লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রোমান রায়হান, লোহাগড়া শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ওহিদ কাজীসহ দলীয় নেতাকর্মীরা।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান সাংবাদিকদের বলেন মিছিলকারীদের ভিডিও ফুটেস দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।