শান্তিগঞ্জের দুই যুবক,ছাতকে ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার
এম আর সজিব সুনামগঞ্জ : সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই পিয়াস পাল ও এসআই বাবলু চন্দ্র পাল সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজা ও ১টি প্রাইভেটকারসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করে। গতকাল বৃহস্পতিবার (৯ নভেম্বর ২০২৩ খ্রি.) দিবাগত রাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার জাউয়া বাজার মুরগি হাটের সামনে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক কারবারের সাথে জড়িত ১। জীবন মিয়া (২৭), পিতা-মোঃ আব্দুল আওয়াল, গ্রাম-নোয়াখালী ও ২। রুমেল আহমদ (২১), পিতা-মোঃ সিরাজ আহমদ, গ্রাম-ঝামলাবাজ, উভয় থানা-শান্তিগঞ্জ, জেলা-সুনামগঞ্জকে আটক করা হয়। আটককৃত আসামিদ্বয়ের কাছে থাকা একটি প্রাইভেটকার তল্লাশি করে ১৪ কেজি...
এম আর সজিব সুনামগঞ্জ :
সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই পিয়াস পাল ও এসআই বাবলু চন্দ্র পাল সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজা ও ১টি প্রাইভেটকারসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করে। গতকাল বৃহস্পতিবার (৯ নভেম্বর ২০২৩ খ্রি.) দিবাগত রাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার জাউয়া বাজার মুরগি হাটের সামনে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক কারবারের সাথে জড়িত ১। জীবন মিয়া (২৭), পিতা-মোঃ আব্দুল আওয়াল, গ্রাম-নোয়াখালী ও ২। রুমেল আহমদ (২১), পিতা-মোঃ সিরাজ আহমদ, গ্রাম-ঝামলাবাজ, উভয় থানা-শান্তিগঞ্জ, জেলা-সুনামগঞ্জকে আটক করা হয়। আটককৃত আসামিদ্বয়ের কাছে থাকা একটি প্রাইভেটকার তল্লাশি করে ১৪ কেজি মাদকদ্রব্য (গাঁজা) এবং মদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।