ভালুকা উপজেলা প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভালুকা উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মন্ডল।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা। এই ঈদ হোক সকল ভেদাভেদ ভুলে একে অপরের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশের অনন্য উপলক্ষ।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে আমাদের সমাজে পারস্পরিক সৌহার্দ্য ও সহনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদের পবিত্রতায় সবাই মিলে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার অঙ্গীকার গ্রহণ করতে হবে।” পরে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে ঈদের আনন্দ নিরাপদে ও সুশৃঙ্খলভাবে উদযাপনের আহ্বান জানান।

