এম,এ হাই(পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় শরিফ হোসেন(২৬) নামের এক যুবককে আটক করে পুলিশ । সে উপজেলার নন্দনপুর ইউনিয়নের স্বরপ গ্রামের রফিকুল ইসলামের ছেলে। অভিযাগ সূত্রে জানা যায়, উপজেলার ইছামতি কিন্ডার গার্টেন স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী গত মঙ্গলবার রাত ১১টার দিকে প্রকৃতির ডাকে বাড়ির ঘর থেকে বাইরে আসলে আসামী শরিফ হোসেন জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় ছাত্রীর চিৎকারে তার স্বজনরা শরিফকে আটক করে দেন দরবার করে ফলপ্রসূ না হওয়ায় তাকে পুলিশে দেন। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করেন।মামলা নং-২৭,তারিখ-২৫/১০/২০২৩। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ধর্ষণের...
এম,এ হাই(পাবনা) প্রতিনিধি :
পাবনার সাঁথিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় শরিফ হোসেন(২৬) নামের এক যুবককে আটক করে পুলিশ । সে উপজেলার নন্দনপুর ইউনিয়নের স্বরপ গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
অভিযাগ সূত্রে জানা যায়, উপজেলার ইছামতি কিন্ডার গার্টেন স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী গত মঙ্গলবার রাত ১১টার দিকে প্রকৃতির ডাকে বাড়ির ঘর থেকে বাইরে আসলে আসামী শরিফ হোসেন জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় ছাত্রীর চিৎকারে তার স্বজনরা শরিফকে আটক করে দেন দরবার করে ফলপ্রসূ না হওয়ায় তাকে পুলিশে দেন। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করেন।মামলা নং-২৭,তারিখ-২৫/১০/২০২৩। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ধর্ষণের চেষ্টার অভিযাগে সাঁথিয়া মামলা হয়েছে। বুধবার দুপুরে আসামীকে পাবনা আদলাতের মাধ্যমে জেলহাজতে প্ররণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।