সাপাহারে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
ছাদেক উদ্দিন নওগাঁ জেলা প্রতিনিধি নওগাঁর সাপাহারে কদমডাঙ্গা ইসলামিয়্যাহ আরাবিয়্যাহ সালাফিয়্যাহ মাদরাসার বাৎসরিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে সারাদিন ব্যাপী ইসলাহুল বায়ার ওয়াল আ'মাল কর্তৃক আয়োজিত বাংলা, ইংরেজি, আরবী বক্তব্য, হিফযুল কোরআন, দোয়া, হাদিস, কেরাত, আরবী রচনা, হিফযুল হাদিস, ইসলামী সঙ্গীত, উপস্থিত বক্তব্য, কুইজঃ সাধারণ জ্ঞান সহ বিভিন্ন বিষয়ের উপর মাদরাসা প্রঙ্গনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে অভিজ্ঞ বিচারক মন্ডলীদের সিদ্ধার্ন্তে সকল প্রতিযোগিদের মধ্য হতে বিজয়ী নির্বাচন করে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত মাদরাসার অধ্যক্ষ শায়খ আব্দুল বারী (হাঃ)। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত মাদরাসার উপাধ্যক্ষ ও শিক্ষা সচিব শায়খ সানাউল্লাহ বিন ইউনুস...
ছাদেক উদ্দিন নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর সাপাহারে কদমডাঙ্গা ইসলামিয়্যাহ আরাবিয়্যাহ সালাফিয়্যাহ মাদরাসার বাৎসরিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল থেকে সারাদিন ব্যাপী ইসলাহুল বায়ার ওয়াল আ’মাল কর্তৃক আয়োজিত বাংলা, ইংরেজি, আরবী বক্তব্য, হিফযুল কোরআন, দোয়া, হাদিস, কেরাত, আরবী রচনা, হিফযুল হাদিস, ইসলামী সঙ্গীত, উপস্থিত বক্তব্য, কুইজঃ সাধারণ জ্ঞান সহ বিভিন্ন বিষয়ের উপর মাদরাসা প্রঙ্গনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে অভিজ্ঞ বিচারক মন্ডলীদের সিদ্ধার্ন্তে সকল প্রতিযোগিদের মধ্য হতে বিজয়ী নির্বাচন করে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত মাদরাসার অধ্যক্ষ শায়খ আব্দুল বারী (হাঃ)। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত মাদরাসার উপাধ্যক্ষ ও শিক্ষা সচিব শায়খ সানাউল্লাহ বিন ইউনুস আল মাদানী।
এসময় উপস্থিত ছিলেন কদমডাঙ্গা ইসলামিয়্যাহ আরাবিয়্যাহ সালাফিয়্যাহ মাদরাসার সভাপতি আঃ গনী, সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোকলেছুর রহমান (মুকুল), কোষাধ্যক্ষ ইলিয়াস আলী, মাদরাসার শিক্ষক দেলোয়ার হোসাইনসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।