মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় বোদা প্রতিনিধি। পঞ্চগড়ের বোদা উপজেলা উপজেলা এলাকায় মাদক, জঙ্গী, জুয়া, চুরি, ছিনতাই, যৌতুক, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম, জায়গা জমি নিয়ে বিরোধ সহ প্রভৃতি অপরাধ নির্মুল করতে এস আই মোঃ মনজুরুল ইসলাম নিরলসভাবে কাজ করেছেন এরই স্বীকৃতি হিসেবে অদ্য ১৪/১১/২০২৪ খ্রিঃ সকাল ১১.০০ ঘটিকার সময় পঞ্চগড় পুলিশ লাইন্সে পঞ্চগড় জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক কর্ম মুল্যায়নে টানা ৪র্থ বারের মত নভেম্বর/২০২৪ শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মনজুরুল ইসলাম। পঞ্চগড় জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মুন্সী পুরস্কার প্রদান করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)...
মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় বোদা প্রতিনিধি।
পঞ্চগড়ের বোদা উপজেলা উপজেলা এলাকায় মাদক, জঙ্গী, জুয়া, চুরি, ছিনতাই, যৌতুক, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম, জায়গা জমি নিয়ে বিরোধ সহ প্রভৃতি অপরাধ নির্মুল করতে এস আই মোঃ মনজুরুল ইসলাম নিরলসভাবে কাজ করেছেন এরই স্বীকৃতি হিসেবে অদ্য ১৪/১১/২০২৪ খ্রিঃ সকাল ১১.০০ ঘটিকার সময় পঞ্চগড় পুলিশ লাইন্সে পঞ্চগড় জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক কর্ম মুল্যায়নে টানা ৪র্থ বারের মত নভেম্বর/২০২৪ শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মনজুরুল ইসলাম। পঞ্চগড় জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মুন্সী পুরস্কার প্রদান করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব কনক কুমার দাস,সিনিয়র সহকারী পুলিশ সুপার(বি-সার্কেল) জনাব রুনা লায়লা সহ সকল থানা অফিসার ইনচার্জ ও অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।