নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৩ এপ্রিল) রাতে ওই ৪ নবজাতক জেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শিশুদের পিতা সবুজ সেখ জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন সোনিয়া পারভীন। পরে এদিন বিকেল সাড়ে ৩টার দিকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রাখার জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। এরপর সেখানে নিয়ে ভর্তি করি। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাতেই চার সন্তানের মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের দাফন সম্পন্ন করেছি। সোনিয়া পারভীন সিরাজগঞ্জের শাহজাদপুর...
নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতকের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (৩ এপ্রিল) রাতে ওই ৪ নবজাতক জেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
শিশুদের পিতা সবুজ সেখ জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন সোনিয়া পারভীন। পরে এদিন বিকেল সাড়ে ৩টার দিকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রাখার জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। এরপর সেখানে নিয়ে ভর্তি করি। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাতেই চার সন্তানের মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের দাফন সম্পন্ন করেছি।
সোনিয়া পারভীন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামের সবুজ সেখের স্ত্রী। নবজাতক ওই সন্তানগুলোর নাম রাখা হয়েছিল লাম, মিম, নূন ও জিম। এ দম্পতির ১১ মাসের আরেকটি কন্যা সন্তান রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।