মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার রাত ১০ ঘটিকার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চর গোয়াদি গ্রামের প্রবাসী আবুল কালামের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।এ সময় নগদ অর্থ,স্বর্ণালঙ্কার ও বিভিন্ন মূল্যবান সামগ্রীসহ ৪৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।সন্ত্রাসী ঘটনায় শুক্রবার দুপুরে স্থানীয় সন্ত্রাসী আব্দুল জলিলসহ অজ্ঞাত আরো ১২/১৫ জনের বিরুদ্ধে প্রবাসী আবুল কালামের স্ত্রী জাকিয়া বেগম সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়,উপজেলার পিরোজপুর ইউনিয়নের খাসেরগাঁও এলাকার বাসিন্দা আব্দুল জলিলের নেতৃত্বে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ১২/১৫ জনের একটি সন্ত্রাসী দল চর গোয়ালদী কোনাপাড়া এলাকায় মালোয়শিয়া প্রবাসী আবুল কালামের বাড়িতে হামলা করে।এ সময় তারা বাড়ির প্রধান ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে ভাংচুর করে।আলমারির চাবি ছিনিয়ে নিয়ে আলমারিতে থাকা ১৫ ভরি স্বর্ণ,নগদ ৫লাখ টাকা, ল্যাপটপ,মোবাইল ফোন ও আইপ্যাডসহ প্রায় ৪৫ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায়।ভূক্তভোগী জাকিয়া বেগমের দাবি,অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিলো।দাবিকৃত চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র রামদা,লোহার রড,চাপাতি ও ছুরি নিয়ে তাদের বাড়িতে হামলা করে। হামলাকারীরা ঘরের আলমারির চাবি জোরপূর্বক নিয়ে নগদ পাঁচ লাখ টাকা,৮ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।প্রবাসী পরিবারের আরেক সদস্য সাবিয়া বেগমের আলমারিতে থাকা ৭ ভরি ৮ আনা স্বর্ণালংকার নিয়ে যায়।এছাড়া ১টি ল্যাপটপ,৪টি স্মার্টফোন ও ১টি আইপ্যাডসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুটের অভিযোগ রয়েছে।ভূক্তভোগীদের অভিযোগ,তাদের স্বামী মালয়েশিয়ায় থাকেন।বাড়িতে কোন পুরুষ না থাকার কারনে আব্দুল জলিলের নেতৃত্বে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাদের ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করে আসছিলো।চাদার টাকা না দেওয়ায় কারনে হামলার ঘটনা ঘটিয়েছে। হামলা ও লুটপাট শেষে চলে যাওয়ার সময় হামলাকারীরা একটি মোবাইল নম্বর লিখে দিয়ে আপোষ মীমাংসার জন্য যোগাযোগ করতে বলে। একই সঙ্গে মোটা অঙ্কের টাকা না দিলে পরিবারের সদস্যদের হত্যা ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি প্রদান করা হয়।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)গোলাম সারোয়ার বলেন, হামলা ও ভাংচুরের ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে।ঘটনার বিষয়টি তদন্ত সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

