সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নাগরপুরের দুই প্রবাসী তরুণের মৃত্যু
আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইলঃ সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দুইজন প্রবাসী তরুণের মৃত্যু হয়েছে। তাদের নাম যথাক্রমে মো. ফারদিন খান (২৩), তিনি সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মো. বাবুল খান এর ছেলে এবং মো. রাশেদ (৩২), তিনি মামুদনগর ইউনিয়নের মো. তারা মিয়া'র ছেলে। মরহুমদের পরিবারে চলছে শোকের মাতম। উল্লেখ্য, সৌদি আরবের রিয়াদের ওয়াদি আল দাওয়াছির এলাকায় ১১ নভেম্বর স্থানীয় সময় আনুমানিক ভোর সাড়ে ৬ টায় কাজে যাওয়ার সময় গাড়ি উল্টে গিয়ে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তারা। বর্তমানে তাদের মরদেহ ওয়াদি দাওয়াছির জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। মরদেহ বাংলাদেশে নিজ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। এদিকে, সলিমাবাদ...
আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইলঃ
সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দুইজন প্রবাসী তরুণের মৃত্যু হয়েছে। তাদের নাম যথাক্রমে মো. ফারদিন খান (২৩), তিনি সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মো. বাবুল খান এর ছেলে এবং মো. রাশেদ (৩২), তিনি মামুদনগর ইউনিয়নের মো. তারা মিয়া’র ছেলে। মরহুমদের পরিবারে চলছে শোকের মাতম।
উল্লেখ্য, সৌদি আরবের রিয়াদের ওয়াদি আল দাওয়াছির এলাকায় ১১ নভেম্বর স্থানীয় সময় আনুমানিক ভোর সাড়ে ৬ টায় কাজে যাওয়ার সময় গাড়ি উল্টে গিয়ে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তারা। বর্তমানে তাদের মরদেহ ওয়াদি দাওয়াছির জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। মরদেহ বাংলাদেশে নিজ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
এদিকে, সলিমাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহীদুল ইসলাম অপু ও মামুদনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জজ কামাল উল্লেখিত প্রবাসীদের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।