ঢাকাSaturday , 4 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ মাধবপুরের ঘিলাতলীতে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

Link Copied!

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,ইমদাদুল ইসলাম

মাদকমুক্ত সমাজ গড়ি, সুন্দর জীবন গড়ে তুলি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঘিলাতলী এলাকায় মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ঘিলাতলী যুব সংঘের উদ্যোগে বহড়া ইউনিয়নের ঘিলাতলী স্ট্যান্ড থেকে মানববন্ধন শুরু হয়। পরে অংশগ্রহণকারীরা মাধবপুর-চেঙ্গার বাজার সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি আখড়া বাজারে গিয়ে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বহড়া ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল মন্নান মিয়া, মোহাম্মদ জানু মিয়া, মো. রুবেল, মো. ফালান মিয়া, মোহাম্মদ ইলমান মিয়া ও কেলু মিয়া সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সার্বিক সহযোগিতা করেন, আনোয়ার হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের ভয়াবহতা সম্পর্কে সর্বস্তরের মানুষকে সচেতন করতে হবে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখতে হবে।

এ সময় অংশগ্রহণকারীরা “মাদককে না বলি, জীবনকে হ্যাঁ বলি”, “মাদকমুক্ত জীবন বেছে নিন,সুস্থ শরীর, সুন্দর মন—পরিবারের আশা, সমাজের ভবিষ্যৎ” এবং “আসুন সবাই মিলে মাদকমুক্ত সমাজ গড়ি”সহ বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন।

বক্তারা আরও বলেন, মাদক নির্মূলে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

সমাবেশ শেষে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST