আশাশুনি প্রতিনিধি :- অলোক মন্ডল। বাড়িতে অবৈধ মাদক দ্রব্য রাখার অভিযোগে আশাশুনি উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামলীগের সভাপতি এবিএম মোস্তাকিম সাহেব কে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার বিকালে বাড়ির সামনে থেকে যৌথ বাহিনী তাকে আটক করে। পরে সন্ধ্যায় থানা থেকে তাকে নিয়ে চাপড়ার নিজ বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার বাড়ি থেকে বিদেশী ৪ বোতল মদ জব্দ করে যৌথ বাহিনী। আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ অধিকার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, থানার এস আই বিশ্বজিৎ ঘোষ বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। আগামীকাল বুধবার তাকে আদালতে পাঠানো হবে।
আশাশুনি প্রতিনিধি :- অলোক মন্ডল।
বাড়িতে অবৈধ মাদক দ্রব্য রাখার অভিযোগে আশাশুনি উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামলীগের সভাপতি এবিএম মোস্তাকিম সাহেব কে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার বিকালে বাড়ির সামনে থেকে যৌথ বাহিনী তাকে আটক করে। পরে সন্ধ্যায় থানা থেকে তাকে নিয়ে চাপড়ার নিজ বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার বাড়ি থেকে বিদেশী ৪ বোতল মদ জব্দ করে যৌথ বাহিনী।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ অধিকার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, থানার এস আই বিশ্বজিৎ ঘোষ বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। আগামীকাল বুধবার তাকে আদালতে পাঠানো হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।