ঢাকাSaturday , 18 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কাজিরহাটে প্রেমিক প্রেমিকা লঞ্চে উঠে সদরঘাট ফেলে পালালো প্রেমিক।

দেশ চ্যানেল
July 18, 2026 9:34 am
Link Copied!

রাসেল কবির মেহেন্দিগঞ্জ বরিশাল প্রতিনিধি

‎বরিশালের কাজিরহাট থানাধীন আন্ধারমানিক ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা কবির সরদারের ছেলে সিফাতের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। দীর্ঘ দুই বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের দাবিতে ভুক্তভোগী ওই ছাত্রী বর্তমানে সিফাতের বাড়িতে অবস্থান করছেন। তবে এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত সিফাত ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়েছেন।

‎ভুক্তভোগী কিশোরীর অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় থেকে সিফাতের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সুযোগে সিফাত তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বরিশাল শহরের বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। সর্বশেষ তারা মুলাদী লঞ্চের একটি কেবিনে সারারাত কাটায় এবং পরদিন সকালে সিফাত তাকে ঢাকার সদরঘাটে ফেলে রেখে পালিয়ে যায়।

‎ভুক্তভোগী ছাত্রী আরও জানায়, সিফাতের বাড়িতে বিয়ের দাবিতে গেলে তার মা ও খালা তাকে শারীরিকভাবে হেনস্তা করেন এবং তার মোবাইল ফোন ও ব্যবহৃত ব্যাগ কেড়ে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সে স্পষ্ট জানিয়ে দিয়েছে, সিফাত তাকে বিয়ে না করলে সে ওই বাড়িতেই আত্মহত্যা করবে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার পথে হিজলা থানা পুলিশের সাব-ইন্সপেক্টর মাহাতাবের নেতৃত্বে দায়িত্বরত পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

‎ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত সিফাত ও তার পরিবারের সদস্যরা সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে বাড়িঘর তালাবদ্ধ করে আত্মগোপন করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST