মোঃরইস উদ্দীন রিপন স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জ রূপগঞ্জ এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায়-১ মোটরসাইকেল চালকের মৃত্যু ঘটেছে।দুর্ঘটনায় আহত হয়েছেন মোসলেউদ্দিন নামের-১ মোটরসাইকেল আরোহী।বুধবার(১৩ ডিসেম্বর)সকাল প্রায় ১০:৩০ মিনিটের দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের আমলাবো এলাকায় দুর্ঘটনাটি ঘটে।দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন-ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলী আশরাফ মোল্লা।নিহত ব্যক্তির নাম রাজিব(৪০)বলে জানাযায়।তবে তাৎক্ষণিক বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।ঘটনার বিষয়ে ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলী আশরাফ মোল্লা জানান-ভুলতা থেকে কাঞ্চনগামী মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান সজোড়ে ধাক্কা দিলে,রাজিব মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় মোটরসাইকেলে থাকা মোসলেউদ্দিন নামের-১ আরোহী।দুর্ঘটনার খবর পেয়ে ভুলতা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন।আহত...
মোঃরইস উদ্দীন রিপন স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জ রূপগঞ্জ এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায়-১ মোটরসাইকেল চালকের মৃত্যু ঘটেছে।দুর্ঘটনায় আহত হয়েছেন মোসলেউদ্দিন নামের-১ মোটরসাইকেল আরোহী।বুধবার(১৩ ডিসেম্বর)সকাল প্রায় ১০:৩০ মিনিটের দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের আমলাবো এলাকায় দুর্ঘটনাটি ঘটে।দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন-ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলী আশরাফ মোল্লা।নিহত ব্যক্তির নাম রাজিব(৪০)বলে জানাযায়।তবে তাৎক্ষণিক বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।ঘটনার বিষয়ে ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলী আশরাফ মোল্লা জানান-ভুলতা থেকে কাঞ্চনগামী মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান সজোড়ে ধাক্কা দিলে,রাজিব মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় মোটরসাইকেলে থাকা মোসলেউদ্দিন নামের-১ আরোহী।দুর্ঘটনার খবর পেয়ে ভুলতা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন।আহত ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।