ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নলডাঙ্গা স্টেশন এলাকায় যৌথ অভিযানে মাদক সেবনের দায়ে একজনের এক বছরের কারাদণ্ড।

দেশ চ্যানেল
October 28, 2026 3:00 pm
Link Copied!

রেজাউল করিম নলডাঙ্গা নাটোর প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গা উপজেলার স্টেশন এলাকায় বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৭টায় যৌথ অভিযান পরিচালনা করে মাদক সেবনের দায়ে রাসেল (২৮) নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত রাসেল নলডাঙ্গা উপজেলার বামনগ্রাম এলাকার মোঃ মতিউর রহমানের ছেলে।

অভিযান চলাকালে মাদকদ্রব্য সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পরিচালিত মোবাইল কোর্টে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নলডাঙ্গা থানার এএসআই রুবেল। এ সময় নলডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল অভিযানে সহযোগিতা করে জনস্বার্থে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST