মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে মোঃ জাকির ফকির নামে এক ইউপি সদস্যের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চরআলীমাবাদ গ্রামের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির ফকিরের রান্না ঘরে এ ঘটনা ঘটে। এদিকে বোমা বিস্ফোরনের ঘটনায় এলাকায় সাধারন জনগনের মাঝে চরম আকঙ্ক বিরাজ করছে। মো. আমির হোসেন ফকির, মো. আক্তার ফকির, মুজাম্মেল হাওলাদার, কামাল ফরাজী, দেলোয়ার ফকিরসহ বেশ কয়েকজন প্রদক্ষদর্শী অভিযোগ করে বলেন, আমরা কয়েকটি বোমার শব্দ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আওয়ামী লীগ নেতা ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির ফকিরের রানা ঘরে একটি ব্যাগের মধ্যে রাখা বোমা বিস্ফোরিত হয়েছে। এই ঘটনায় এখন এলাকায় সাধারন জনগনের...
মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে মোঃ জাকির ফকির নামে এক ইউপি সদস্যের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চরআলীমাবাদ গ্রামের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির ফকিরের রান্না ঘরে এ ঘটনা ঘটে। এদিকে বোমা বিস্ফোরনের ঘটনায় এলাকায় সাধারন জনগনের মাঝে চরম আকঙ্ক বিরাজ করছে।
মো. আমির হোসেন ফকির, মো. আক্তার ফকির, মুজাম্মেল হাওলাদার, কামাল ফরাজী, দেলোয়ার ফকিরসহ বেশ কয়েকজন প্রদক্ষদর্শী অভিযোগ করে বলেন, আমরা কয়েকটি বোমার শব্দ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আওয়ামী লীগ নেতা ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির ফকিরের রানা ঘরে একটি ব্যাগের মধ্যে রাখা বোমা বিস্ফোরিত হয়েছে। এই ঘটনায় এখন এলাকায় সাধারন জনগনের মাঝে চরম আকঙ্ক বিরাজ করছে। আমরা জাকির ফকিরের গ্রেফতার ও বিচার দাবি করি।
এই ঘটনা জানার জন্য ইউপি সদস্য জাকির ফকিরকে ফোন দিলে তার নাম্বারটি বন্ধ পাওয়া গেছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, ঘটনাটি জানার চেষ্টা করছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।