মোঃ জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে আগুনে পুড়ে তিনটি দোকান ভূষ্মিভুত হয়ে গেছে। বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ব্রীজ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ব্রীজঘাট এলাকায় ইউসুফ ইলেকট্রনিক দোকানের বন্ধ ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। টিন ও কাঠের দোকান হওয়ায় আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভানোর কাজ শুরু করে। দীর্ঘ ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। আগুনে পুড়ে যাওয়া ৩টি দোকানের মধ্যে দুইটি দোকানে প্রায় ৫ থেকে ৬...
মোঃ জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি :
ঝিনাইদহের কোটচাঁদপুরে আগুনে পুড়ে তিনটি দোকান ভূষ্মিভুত হয়ে গেছে।
বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ব্রীজ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ব্রীজঘাট এলাকায় ইউসুফ ইলেকট্রনিক দোকানের বন্ধ ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। টিন ও কাঠের দোকান হওয়ায় আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভানোর কাজ শুরু করে। দীর্ঘ ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। আগুনে পুড়ে যাওয়া ৩টি দোকানের মধ্যে দুইটি দোকানে প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ওই ব্যবসায়ীর।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।