চাঁদাবাজি মামলায় গ্রেফতার আ.লীগ নেতা আদালতে প্রেরণ।
হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা। বাগেরহাটের রামপাল উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সদর ইউপি চেয়ারম্যান শেখ নাসির উদ্দিনকে আদালতে প্রেরণ করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) দুপুরে রামপাল থানা পুলিশ সদর ইউনিয়ন পরিষদের বাইরে রাস্তায় অভিযান চালিয়ে চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার করে। রামপাল থানার ওসি মো. সেলিম রেজা জানান, গত ইং ৩০ অক্টোবর উপজেলার বড় কাটালী গ্রামের ইউসুফ আলী খানের দায়ের করা চাঁদাবাজি মামলায় চেয়ারম্যান কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত চেয়ারম্যান নাসিরের বিরুদ্ধে তার পরিষদের সংরক্ষিত নারী সদস্যা রোজীনা সুলতানাকে মারপিট সহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।
বাগেরহাটের রামপাল উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সদর ইউপি চেয়ারম্যান শেখ নাসির উদ্দিনকে আদালতে প্রেরণ করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) দুপুরে রামপাল থানা পুলিশ সদর ইউনিয়ন পরিষদের বাইরে রাস্তায় অভিযান চালিয়ে চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার করে।
রামপাল থানার ওসি মো. সেলিম রেজা জানান, গত ইং ৩০ অক্টোবর উপজেলার বড় কাটালী গ্রামের ইউসুফ আলী খানের দায়ের করা চাঁদাবাজি মামলায় চেয়ারম্যান কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত চেয়ারম্যান নাসিরের বিরুদ্ধে তার পরিষদের সংরক্ষিত নারী সদস্যা রোজীনা সুলতানাকে মারপিট সহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।