চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু।
হাফিজুর রহমান কাজল, চুয়াডাঙ্গা : দামুড়হুদায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজছাত্র রাকিব হোসেন (১৯) নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে যাওয়ার পথে তিনি দুর্ঘটনায় পড়েন। দ্রুতগতির একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে সামনে ইজিবাইক চলে আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে যায়। বিজ্ঞাপন রাকিবের দুই বন্ধু আহত হলেও তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান। ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। রাকিবের বড় ভাই শাকিব হাসান থানায় অভিযোগ দায়ের করেছেন।
হাফিজুর রহমান কাজল, চুয়াডাঙ্গা :
দামুড়হুদায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজছাত্র রাকিব হোসেন (১৯) নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে যাওয়ার পথে তিনি দুর্ঘটনায় পড়েন। দ্রুতগতির একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে সামনে ইজিবাইক চলে আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে যায়।
বিজ্ঞাপন
রাকিবের দুই বন্ধু আহত হলেও তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান। ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। রাকিবের বড় ভাই শাকিব হাসান থানায় অভিযোগ দায়ের করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।