মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুরের মাদারগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ এক যুবক কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত আনুমানিক ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় এস আই মোঃ সেকান্দর আলী সঙ্গীয় ফোর্স সহ গিয়ে মাদককারবারীকে আটক করে । আটককৃত মাদককারবারী উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ফাজিলপুর এলাকার মৃত মোজাম্মেল এর ছেলে ইব্রাহিম উরফে কালা (৪৫)। ফাজিলপুর সো মিল এর সাথেই পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। তার সাথে থাকা ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। থানা সূত্রে জানা গেছে মাদককারবারী ইব্রাহিম উরফে কালা এর বাড়ী মাদারগঞ্জে হলে ও কুমিল্লায় বসবাস করতো সে এবং...
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ এক যুবক কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত আনুমানিক ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় এস আই মোঃ সেকান্দর আলী সঙ্গীয় ফোর্স সহ গিয়ে মাদককারবারীকে আটক করে । আটককৃত মাদককারবারী উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ফাজিলপুর এলাকার মৃত মোজাম্মেল এর ছেলে ইব্রাহিম উরফে কালা (৪৫)। ফাজিলপুর সো মিল এর সাথেই পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। তার সাথে থাকা ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। থানা সূত্রে জানা গেছে মাদককারবারী ইব্রাহিম উরফে কালা এর বাড়ী মাদারগঞ্জে হলে ও কুমিল্লায় বসবাস করতো সে এবং ঐ জায়গায় মাদকের একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হাসান আল মামুন জানান গোপন সংবাদে মাদককারবারীকে আটক করা হয় এবং তার সাথে থাকা ৫০ পিস ইয়াবা উদ্ধার করে, আসামীকে বুধবার জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।