জয়পুরহাটে মাদকের পৃথক মামলাই তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড
মোঃ শিমুল হোসেন জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে মাদকের পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ১ লাখ করে জরিমানা করা হয়। বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার লক্ষণপুর গ্রামের তৌবার প্রমাণিকের ছেলে মমিনুল, বিরামপুর উপজেলার চাপড়া বাজারের ওয়াকিল সরকারে ছেলে সুজন ও নওগাঁর ধামইরহাট উপজেলার রূপনারয়নপুর গ্রামের মৃত বাবুলের ছেলে জাহাঙ্গীর আলম। আসামীরা সকলেই জামিন নেওয়ার পর থেকে পলাতক রয়েছেন। মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালের ৫ জুলাই রাতে সদর উপজেলার বম্বু ইউনিয়ননের হিচমি বাজার এলাকায় একটি পিকআপে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০০ বোতল ফেনসিডিলসহ মমিনুল ও...
মোঃ শিমুল হোসেন
জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে মাদকের পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ১ লাখ করে জরিমানা করা হয়। বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার লক্ষণপুর গ্রামের তৌবার প্রমাণিকের ছেলে মমিনুল, বিরামপুর উপজেলার চাপড়া বাজারের ওয়াকিল সরকারে ছেলে সুজন ও নওগাঁর ধামইরহাট উপজেলার রূপনারয়নপুর গ্রামের মৃত বাবুলের ছেলে জাহাঙ্গীর আলম। আসামীরা সকলেই জামিন নেওয়ার পর থেকে পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালের ৫ জুলাই রাতে সদর উপজেলার বম্বু ইউনিয়ননের হিচমি বাজার এলাকায় একটি পিকআপে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০০ বোতল ফেনসিডিলসহ মমিনুল ও সুজনকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে ২০২২ সালের ২৮ এপ্রিল পাঁচবিবি উপজেলার খাসবাড়ি এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। এ পৃথক দুটি ঘটনায় থানায় মামলা দায়েরের পর স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় দেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।