ঝিনাইদহের কালীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে ধরে পুলিশের হাতে তুলে দিল জনতা।
মোঃ জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১ নম্বর রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টুকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। রবিবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয়। স্থানীয়রা জানায়, রবিবার দুপুর ১টার দিকে সে বগেরগাছী বাজারে আসে। এসময় তিনি ইউনিয়ন পরিষদের কয়েকটি কাগজে স্বাক্ষর করতে আসে। পরে স্থানীয় কয়েকজন এসে তাকে ধরে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু একটি হত্যাসহ তিনটি মামলার এজাহারভুক্ত আসামি। স্থানীয়রা তাকে...
মোঃ জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১ নম্বর রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টুকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।
রবিবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানায়, রবিবার দুপুর ১টার দিকে সে বগেরগাছী বাজারে আসে। এসময় তিনি ইউনিয়ন পরিষদের কয়েকটি কাগজে স্বাক্ষর করতে আসে। পরে স্থানীয় কয়েকজন এসে তাকে ধরে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু একটি হত্যাসহ তিনটি মামলার এজাহারভুক্ত আসামি। স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।