মোঃ জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহ শহরের কলাহাট এলাকায় ঘাতক বাস ধাক্কা দিয়ে রাশেদ মিয়া নামে এক পথচারীর প্রাণ কেড়ে নিল। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদ মিয়া শহরের উদয়পুর গ্রামের রকিব উদ্দিন মিয়ার ছেলে। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ। বিজ্ঞাপন ঝিনাইদহ সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন , সকালে শহর থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন রাশেদ মিয়া। পথিমধ্যে কলাহাট এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে বরিশালগামী নাজ পরিবহনের যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক...
মোঃ জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহ শহরের কলাহাট এলাকায় ঘাতক বাস ধাক্কা দিয়ে রাশেদ মিয়া নামে এক পথচারীর প্রাণ কেড়ে নিল। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদ মিয়া শহরের উদয়পুর গ্রামের রকিব উদ্দিন মিয়ার ছেলে। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ।
বিজ্ঞাপন
ঝিনাইদহ সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন , সকালে শহর থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন রাশেদ মিয়া। পথিমধ্যে কলাহাট এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে বরিশালগামী নাজ পরিবহনের যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় বাসটি জব্দ করা গেছে। কিন্তু চালক ও তার সহকারীকে আটক করা সম্ভব হয়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।