জেলা প্রতিনিধি নড়াইল: নড়াইল নার্সিং কলেজের ১ম বর্ষের ছাত্র যুবরাজ দাসের (২১) ঝুলান্ত লাশ উদ্ধার করেছে নড়াইল সদর থানা পুলিশ। ১১ অক্টোবর বুধবার দুপুরের দিকে পুলিশ শহরের ভওয়াখালীস্থ নার্সিং কলেজের পাশে ভাড়া নেয়া বাসা থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করে। নিহত যুবরাজ সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের গোপাল দাসের ছেলে। পুলিশ সুত্রে জানাগেছে, নড়াইল নার্সিং কলেজের ১ম বর্ষের ছাত্র যুবরাজ দাস ও তাঁর ৪সহপাঠী মিলে কলেজের পাশের একটি বাসভবনে ফ্ল্যাট ভাড়া নিয়ে পড়াশুনা করতেন।বুধবার দুপুরে যুবরাজের বন্ধুরা বাসায় ফিরে রুমের দরজা বন্ধ পান। তাকে ডাকাডাকি করে না পেয়ে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে রুমের...
জেলা প্রতিনিধি নড়াইল:
নড়াইল নার্সিং কলেজের ১ম বর্ষের ছাত্র যুবরাজ দাসের (২১) ঝুলান্ত লাশ উদ্ধার করেছে নড়াইল সদর থানা পুলিশ।
১১ অক্টোবর বুধবার দুপুরের দিকে পুলিশ শহরের ভওয়াখালীস্থ নার্সিং কলেজের পাশে ভাড়া নেয়া বাসা থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করে।
নিহত যুবরাজ সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের গোপাল দাসের ছেলে।
পুলিশ সুত্রে জানাগেছে, নড়াইল নার্সিং কলেজের ১ম বর্ষের ছাত্র যুবরাজ দাস ও তাঁর ৪সহপাঠী মিলে কলেজের পাশের একটি বাসভবনে ফ্ল্যাট ভাড়া নিয়ে পড়াশুনা
করতেন।বুধবার দুপুরে যুবরাজের বন্ধুরা বাসায় ফিরে রুমের দরজা বন্ধ পান। তাকে ডাকাডাকি করে না পেয়ে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে রুমের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবাইদুর রহমান জানান,এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।