নূর মোহাম্মদ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে ২৫ বোতল ফেন্সিডিল সহ কাজল আক্তার ওরফে ককটেল (১৮) ও মোঃ সোহাগ (১৯) নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ। আটককৃতরা হলো উপজেলার ১নং গেদুরা ইউনিয়নের মরাধার (দক্ষিণতলা) গ্রামের জমশেদ চৌধুরীর ছেলে কাজল আক্তার ওরফে ককটেল ও খায়রুল ইসলামের ছেলে সোহাগ । হরিপুর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৯ নভেম্বর)দিবাগত রাতে উপজেলার গেদুড়া ইউনিয়নে অভিযান চালিয়ে আটঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের দক্ষিন পশ্চিমে জাম গাছের নিচে থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে। সোমবার তাদেরকে ঠাকুরগাঁও জেল...
নূর মোহাম্মদ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ২৫ বোতল ফেন্সিডিল সহ কাজল আক্তার ওরফে ককটেল (১৮) ও মোঃ সোহাগ (১৯) নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ।
আটককৃতরা হলো উপজেলার ১নং গেদুরা ইউনিয়নের মরাধার (দক্ষিণতলা) গ্রামের জমশেদ চৌধুরীর ছেলে কাজল আক্তার ওরফে ককটেল ও খায়রুল ইসলামের ছেলে সোহাগ ।
হরিপুর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৯ নভেম্বর)দিবাগত রাতে উপজেলার গেদুড়া ইউনিয়নে অভিযান চালিয়ে আটঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের দক্ষিন পশ্চিমে জাম গাছের নিচে থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে। সোমবার তাদেরকে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।